রাণীশংকৈল প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে শিক্ষা সপ্তাহ/২০১৬ পালনা করা হয়েছে। “ মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা ” শ্লোগানকে সামনে রেখে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মোঃ সইদুল হক বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ জামালউদ্দিন চৌধুরী। র্যালীতে বিভিন্ন স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।