রাণীশংকৈলে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকরাওয়ের রাণীশংকৈলে ৯ই এপ্রিল গোগর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় মাঠে ভলিবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গোগর স্টুডেন্ট ক্লাব ৩-০ সেটে শান্তিপুর ক্রীড়া চক্রকে পরাজিত করে।

গোগর স্টুডেন্টস ক্লাবের আয়োজনে খেলায় প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য আঃ কাদের উপস্থিত ছিলেন।

গেষ্ট অব অনার ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মোঃ জাহিদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক মাষ্টার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মোঃ সেতাউর রহমান ও আব্দুর রাজ্জাক খেলা পরিচালনা করেন।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।