× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

রাণীশংকৈলে প্রতিষ্ঠানের মাঠ ঠিকাদারের দখলে, শিক্ষা চরমভাবে ব্যহত

admin
হালনাগাদ: বুধবার, ২২ মার্চ, ২০১৭

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ- আমরা খেলাধুলা করতে পারি না । একটু বাতাস হলেই শ্রেণী কক্ষে অজস্র বালু ঢুকে, সময়ের আগেই স্কুল ছুটি দিয়ে দেয়। প্রায় ১ মাস ধরে এমন ঘটনা ঘটে আসছে। আমরা এই অত্যাচার থেকে পরিত্রাণ পেতে চাই ঠিকমতো ভাল পরিবেশে ক্লাশ করতে। এমন আকুতি ঠাকুরগায়ের রাণীশংকৈল উপজেলার লধাবাড়ী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্র্থীদের। এছাড়াও ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকসহ এলাকাবাসী।

উপজেলার পারকুন্ডা লধাবাড়ীতে ২টি শিক্ষা প্রতিষ্ঠান অবরুদ্ব করে একটি ঠিকাদার প্রতিষ্ঠান ইটের খোয়া, বালু অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে কার্যত অবরুদ্ব করে রেখেছেন। লধাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়। দুই শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ একটি। প্রতিষ্ঠান ২টির বারান্দা ছাড়া মাঠের ১ ইঞ্চিও ফাঁকা জায়গা টুকু নেই। প্রায় ১০ ফিট উচ্চতায় পুরো মাঠজুড়ে বালু ইটের খোয়া মিশ্রিত করে বিশাল স্তুপ করে রাখা হয়েছে।

এছাড়াও মাঠের আরেক পাশে প্রায় ২০ জন লোক ইটের খোয়া ভাঙ্গছেন স্কুলে প্রবেশের মত সেখানে কোন ফাঁকা জায়গাটুকু নেই। সরজমিনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান দুইটির এমনই চিত্র নজরে আাসে। অন্যদিকে ঠিকাদার প্রতিষ্ঠান বলছে আমরা স্কুল কৃর্তপক্ষের অনুমতি নিয়েই মাঠ ব্যবহার করছি।

এই ঠিকাদারি প্রতিষ্ঠানটি রাম বাবু ট্রের্ডাস। ঠাকুরগাও সদরের বাসিন্দা রাম বাবু প্রভাবশালী একজন ঠিকাদার। তিনি ঐ এলাকায় ৪ কিঃমিঃ সরকারী রাস্তা নির্মাণের কাজ এভাবেই শেষ করবেন বলে জানা যায়। ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষও সার্বক্ষণিক ব্যবহার করে আসছেন।

নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নরেশ বলেন, এভাবে মাঠ ভর্তি করে বালু ইট রাখলে তো সমস্যা হচ্ছেই তারপরও এটা প্রধানশিক্ষকের বিষয়।  ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউপি চেয়ারম্যান জিতেন্দ্র নাথ রায় ঠিকমতো স্কুলে যান না। তাকে স্কুলে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন হ্যা আমি ঠিকাদারকে স্কুলের মাঠটি ব্যবহার করার অনুমতি দিয়েছি। শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে প্রশ্নে বলেন কে আপনাকে বলেছে সমস্যা হচ্ছে তার নাম বলেন ! বলে, মিটিংয়ে ব্যস্ত আছি বলে ফোন কেটে দেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, বিষয়টি দুখজনক সংশ্লিষ্টদের সাথে কথা বলে আমি প্রয়োজনী ব্যবস্থা নিবো।


এ ক্যটাগরির আরো খবর..