রাণীশংকৈলে ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ আনোয়ার হোসেন আকাশ রাণীশংকৈল থেকে ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল নেকমরদ আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টিপিএল টি-২০ টাওয়ারপাড়া সিলভার ক্রিকেট কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। “ আর কখনো মাদক নয়, ক্রিকেট মাঠেই তারুণ্যের জয়” শ্লোগানকে সামনে রেখে ২৩শে মার্চ বিকালে এ খেলা অনুষ্ঠিত হয়।

নাইট স্টার ক্লাব ঠাকুরগাও ৪ উইকেটে নেকমরদ পুরাতন গরুহাটি এলিভেন টিমকে পরাজিত করেন। উল্লেখ্য নেকমরদ পুরাতন গরুহাটি এলিভেন টিম টসে জিতে ব্যাট করতে নেমে ১১.৪ ওভার খেলে সব কয়টি উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করেন। জবাবে ১০.৩ ওভার শেষে ৬উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেন নাইট স্টার ক্লাব ঠাকুরগাও।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেকমরদ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, মোঃ আবু বক্কর সিদ্দিক মানিক, বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল আলম ও নবী ইসলাম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।