× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ ; এক মাসেও মেলেনি সন্ধান  পাইকগাছার চাঁদখালীতে গনপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ  বাংলাদেশ ও ইইউ’র মধ্যে আরও গভীর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

রাণীনগরে শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে জাকির ও রাজ

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
রাণীনগর শ্রমিক ইউনিয়ন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা বেবি ট্যাক্সি, ট্যাম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ রবিবার বিকেলে নওগাঁ জেলা কমিটি রাণীনগর উপজেলা বেবি ট্যাক্সি, ট্যাম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির অনুমোদন দেন।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাকির হোসেন জয় ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজ ইসলাম। এদিন আগামী ৩ বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে রাণীনগর উপজেলা বাসট্রান্ড এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেবি ট্যাক্সি, ট্যাম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়ন রাণীনগর শাখা আহবায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থাণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসার মিঠু, রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তালেব জলসা, নওগাঁ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম শেখ ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক সহ আরো অনেকেই।


এ ক্যটাগরির আরো খবর..