× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

রাণীনগরে জুয়ার আসর থেকে আটক একজন, ১৬ জনের বিরুদ্ধে মামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জুয়ার আসরে অভিযান চালিয়ে মাসুদুর রহমান (৩৫) নামে এক জুয়ারিকে আটক করেছে পুলিশ।  এ ঘটনায় ১৬ জনের নামে জুয়া খেলার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মাসুদুর রহমানকে শুক্রবার আদারতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ জানায়, উপজেলার পারইল মাঝী পাড়া এলাকায় মাঠের মধ্যে ঝোপের ভিতরে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই হাফিজুল ইসলাম অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে মাসুদুর রহমানকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। আটককৃত মাসুদুর রহমান বগুড়ার আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক জানান, এ ঘটনায় একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই হাফিজুল ইসলাম বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ আরো ৮-১০জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..