× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

নিউজ ডেস্ক

রাণীনগরে এনায়েতপুর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
এনায়েতপুর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এনায়েতপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মাঠে হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।

এদিন কাশিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বনাম ৮নং ওয়ার্ডের মধ্যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৫নং ওয়ার্ড ৮নং ওয়ার্ডকে ৪-১ গোলে হারিয়ে ৫নং ওয়ার্ড জয়ী হন।

এলকার যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে এবং মাদক মুক্ত ইউনিয়ন গড়তে এবং আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসাবে কাশিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা বেদারুল ইসলাম নিজ অর্থায়নে ব্যতিক্রমী এ খেলার আয়োজন করেন। কাশিমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯টি টিম ও একটি সমন্বয় টিম গঠন করে মোট ১০ টিমের খেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ অর্থায়নে বিজয়ী দলকে একটি খাসি ও পরাজিত দলকে একটি গাড়ল উপহার দেন বেদারুল ইসলাম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..