× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

রাণীনগরে এক ইউপি সদস্যকে জবাই করে হত্যার হুমকি

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একডালা ইউপি সদস্য আজিজার রহমান (৬০) কে দিনে দুপুরে জবাই করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার একডালা ইউনিয়নের চয়েনের মোড় বাজারে এ হুমকি দেওয়ার ঘটনাটি ঘটে ও এক উত্তেজনা পরিবেশের সৃষ্টি হয় সেখানে।
খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের আনে ও সেখান থেকে একটি রাম দা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বুধবার বিকেলে রাণীনগর থানায় কয়েক জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন মেম্বার আজিজার রহমান। মেম্বার আজিজার রহমান উপজেলার একডালা ইউনিয়নের তালিমপুর গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে ও একডালা ইউনিয়নের ৭ নং ওযার্ড সদস্য।
অভিযোগে জানা গেছে, সত্রুতার জের ধরে একডালা ইউনিয়নের দিঘীরপার গ্রামের আজিজার রহমান শাহ এর ছেলে আলমগীর হোসেন (৩২) মঙ্গলবার সন্ধ্যায় চয়েনের মোড় বাজারে মেম্বার আজিজার রহমানকে হত্যার উদ্দ্যেশে ওই বাজারে খোঁজাখুজি করে। এ সময় আলমগীর হোসেন মেম্বারকে পা কেটে দেওয়া ও তাকে দিনে দুপুরে জবাই করে হত্যা করার হুমকি দেয়। সেখানে উত্তেজনা পরিবেশের সৃষ্টি হলে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও সেখান থেকে একটি রাম দা উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে মেম্বার আজিজার রহমান নিরাপত্তাহীনতায় রয়েছেন।
মেম্বার আজিজার রহমান জানান, আমাকে হত্যার উদ্দ্যেশে চয়েনের মোড় বাজারে আলমগীর হোসেন রাম দা নিয়ে খোঁজাখুজি করে। সেখানে আমাকে পাইলে আমার পা কেটে ফেলবে ও দিনে দুপুরে আমাকে জবাই করে হত্যা করবে বলে হুমকি দেয় সে। এ ঘটনায় আমি বুধবার বিকেলে রাণীনগর থানা একটি লিখিত অভিযোগ করেছি। এ ঘটনার সুষ্ট বিচারের দাবি জানান তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত আলমগীর হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, কথা কাটাকাটি হয়েছে পরিস্থিতি উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আর এসব মিথ্যা।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, বিষয়টি দেখবো বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..