× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক

রাণীনগরে ইউপি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

Dutta
হালনাগাদ: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন দ্বিতীয় ধাপে নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে ইউপি চেয়ারম্যান পদে, সংরক্ষিত আসনে ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এদিন উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৮ জন প্রার্থী, জাতীয় পার্টির ২ জন প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ জন প্রার্থী ও স্বতন্ত্র ৩২ জন প্রার্থীসহ চেয়ারম্যান পদে মোট ৪৮ জন প্রার্থীর মাধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এছাড়া ৮ ইউনিয়নে সংরক্ষিত আসনে ৮৮ জন প্রার্থী ও সাধারণ সদস্য পদে ২৬৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

রাণীনগর উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা রেজাউল করিম জানান, প্রতীক বরাদ্দের দিন বুধবার উপজেলার ৮ ইউপির চেয়ারম্যান পদে, সংরক্ষিত আসনে ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..