বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ

রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিন এই দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক যোগে সারাদেশের দুর্যোগ সহনীয় বাড়ি উদ্বোধন করেন। দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের কাবিটা ও টিআর কর্মসূচির বিশেষ খাতের অর্থে মানবিক সহায়তায় হতদরিদ্র পরিবারের জন্য রাণীনগর উপজেলায় ১৫ টি দুর্যোগ সহনীয় বাড়ি নির্মান করেছে সরকার।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান বাবুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।