সালথায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ৯ টায় একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার সদর বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দূর্যোগ মোকাবেলা করণীয় একটি ডিসপ্লে প্রদর্শন করেন। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, মৎস্য অফিসার সৈকত মল্লিক, বাস্তবায়ন কর্মকর্তা কাজী লিয়াকত হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।