× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

রাণীনগরে আইজিপি কাপ কাবাডি ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: দেশের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও হারিয়ে যাওয়া গ্রামীন ঐতিহ্যবাহী খেলা কাবাডিকে নতুন করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষে সারা দেশে শুরু হয়েছে আইজিপি কাপ কাবাডি আন্ত:ইউনিয়ন টুর্নামেন্ট।
এরই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগর থানা পুলিশের উদ্যোগে সোমবার বিকেলে আইজিপি কাপ কাবাডি আন্ত:ইউনিয়ন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আল আমিন দাখিল মাদ্রাসা মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন ৩০-২২ পয়েন্টে কালিগ্রাম ইউনিয়নকে হারিয়ে বিজয়ী হয়। পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান। এ সময় মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে উপজেলার ৮টি ইউনিয়ন অংশগ্রহণ করে। ২৩ মার্চ থেকে এই টুর্নামেন্ট শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, যুব সমাজকে মাদক ও নানা অনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখার একমাত্র মাধ্যম হলো খেলাধূলা। কারণ খেলাধূলা একজন মানুষের মন ও শরীরকে সতেজ রাখে। আর দিন দিন আমাদের দেশের অনেক ঐতিহ্যবাহী খেলা হারিয়ে যেতে বসেছে। যুব সমাজ ও নতুন প্রজন্মের কাছে এই সব হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহীকে নতুন করে পৌছে দেওয়ার লক্ষে আমাদের আইজিপি স্যার দেশব্যাপী এই কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেছেন।
স্যারের লক্ষ্য এই টুর্নামেন্টের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম এলাকার অনেক মেধাবী খেলোয়াররা জাতীয় পর্যায়ে উঠে আসবে। আর যুব সমাজকে মাদক ও নানা রকমের অনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখার লক্ষ্যে খেলার প্রতি তাদের আকর্ষন বৃদ্ধি করাই মূলত এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। তাই আমরা সবাই বেশি বেশি করে খেলাধূলা করবো, নিজেকে এবং অন্যদেরকেও খেলাধূলার প্রতি আগ্রহী করে তুলবো।


এ ক্যটাগরির আরো খবর..