রাণীনগরে অবৈধভাবে পুকুর খনন করায় ২৫ হাজার টাকা জরিমানা

রাণীনগরে অবৈধভাবে পুকুর খনন করায় ২৫ হাজার টাকা জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় মালিকের ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ২৩ ডিসেম্বর বিকেলে উপজেলার চকারপুকুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম। এ সময় পুকুর খননে ব্যবহৃত ইস্কেবেটর (ভেকু) মেশিনের যন্ত্রাংশ চাবি ও ব্যটারী জব্দ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম জানান, উপজেলার একডালা ইউনিয়নের চকারপুকুর গ্রামের মাঠে ফসলি জমিতে সরকারী নিষেধাজ্ঞাকে অমান্য করে অবৈধভাবে ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুর রহিম সরদার প্রায় এক বিঘা জমিতে পুকুর খনন করছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে পুকুর খনন বন্ধ এবং পুকুর মালিকের ২৫ হাজার জরিমানা করা হয়। এ সময় পুকুর খননে ব্যবহৃত ইস্কেবেটর (ভেকু) মেশিনের চাবি ও ব্যটারী জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।