× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী পুলিশের আমর্ড এসআই গ্রেপ্তার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
ঠাকুরগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী পুলিশের আমর্ড এসআই গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী পুলিশের অবসরপ্রাপ্ত আমর্ড এসআইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আদালতের মাধ্যমে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগরে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান (৬৫) ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার প্রয়াত রমিজ উদ্দীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশের আমর্ড এসআই।

ওসি তানভিরুল ইসলাম বলেন, ২০২০ সালে সদরের মাদারগঞ্জ এলাকার প্রয়াত হোসেন আলীর ছেলে ইয়াসিন আলী বাদি হয়ে আব্দুল মান্নানের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের যুগ্ম দায়রা জজ আদালতে একটি চেক জালিয়াতির মামলা দায়ের করেন।

মামলার পর আদালতে স্বাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ত শেষে গত বছরের ১০ নভেম্বর আব্দুল মান্নানকে এক বছরের কারাদÐ ও ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে আব্দুল মান্নানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালতের পরোয়ানাটি ঠাকুরগাঁও পুলিশ সুপারের মাধ্যমে ঠাকুরগাঁও সদর থানায় পাঠানো হয়।

মামলার রায়ের আগে থেকেই পুলিশের অবসরপ্রাপ্ত আমর্ড এসআই আব্দুল মান্নান পালিয়ে বেড়াচ্ছিলেন।

ওসি তানভিরুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঐ এলাকার টিটিসির সামনে থেকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..