× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মাদারীপুর প্রতিনিধি

রাজৈর হাসপাতালে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় খুঁজছে পুলিশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
অজ্ঞাত ব্যক্তির মরদেহ

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে আছে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পরিচয় খুঁজছেন হাসপাতালের দায়িত্বরত ডাক্তার ও পুলিশ। শুক্রবার (০১ আগষ্ট) বেলা সাড়ে ১১ দিকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। বিকেলে অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তথ্যটি নিশ্চিত করেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।

হাসপাতাল থেকে জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের সময় ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদি বিদ্যুৎ কেন্দ্রের পাশ থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ঘোষালকান্দি গ্রামের এক ভ্যান চালক। এসময় তিনি জ্ঞানহীন অবস্থায় ছিলেন, কোন কথা বলতে পারেনি। পরে তাকে গুরুতর অবস্থায় ভর্তি নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তবে পরিচয় না পাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা সম্ভব হয়নি। আজ (শুক্রবার) বেলা সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মাথার পিছনের দিকে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে মরদেহটি পুলিশের হেফাজতে দেওয়া হচ্ছে।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, গতকাল সন্ধ্যায় মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন এক ভ্যানচালক। পরে চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে আসেন। এসময় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন কর্তব্যরত চিকিৎসক। আজ তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কিন্তু এখনো পর্যন্ত নিহত অজ্ঞাত ব্যক্তির কোন নাম পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি গোপালগঞ্জ থানা, মুকসুদপুর থানা, সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ি ও ভাঙ্গা হাইওয়ে থানায় জানানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তি কারো না কারো বাবা, ছেলে, ভাই অথবা স্বামী। সংবাদ প্রচারের মাধ্যমে আপনারাও অজ্ঞাত ব্যক্তির পরিচয় খুঁজে পেতে আমাদের সহযোগিতা করুন।


এ ক্যটাগরির আরো খবর..