রাজারহাটে শিশুখাদ্য বিতরণের উদ্বোধন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে করোনা কোভিভ -১৯ মোকাবেলায় উপজেলায় ৬৩০ জনের মাঝে ২কেজি চিনি, ২প্যাকেট সুজি ও ৫০০ গ্রাম মিল্ক ভিটা দুধের প্যাকেট শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বিকাল ৫ ঘটিকার সময় রাজারহাট সদর ইউনিয়ন পরিষদে শিশু খাদ্য বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন-রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক , ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শমসের আলী, ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য মোকছেদ আলী, ইউপি মহিলা সদস্য মোছাঃ জাহানারা বেগম, প্রেসক্লাব রাজারহাটের প্রচার সম্পাদক এ.এস.লিমন প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।