নিজস্ব প্রতিবেদকঃ মাননীয় প্রধানমন্ত্রী “শেখ হাসিনার আহ্বান ৩ টি করে গাছ লাগান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ এর প্যানেল প্রত্যাশী কমিটির উদ্যোগে ৬১ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।
তারই ধারাবাহিকতায় শনিবার ফরিদপুর জেলা প্রাইমারি সহকারি নিয়োগ ২০১৮ প্যানেল প্রত্যাশী কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মর্সূচী পালন করা হয়। উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালালউদ্দিন এবং চর অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু কুমার চক্রবর্তী।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলার প্যানেল প্রত্যাশী কমিটির সভাপতি মো রাজিব হোসেন, সহ-সভাপতি, মামুন অর রশিদ, সহ সাধারণ সম্পাদক অমল চন্দ্র মৃধা, সুমন কুমার বিশ্বাস, খন্দকার আলাউদ্দিন, মো সুজন, মোঃ লাভলু হোসেন, উজ্জ্বল,মোঃ রাকিবুল ইসলাম(রাজু), সাইদুর রহমান, জহুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা সভাপতি মো রাজিব হোসেন বলেন: গাছ আমাদের পরম বন্ধু, বিশেষ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষাত্রে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে একটি দেশের আয়তনের শতকরা ২৫ ভাগ এলাকায় বনভূমি থাকা একান্ত প্রয়োজন রয়েছে বলে বিশেজ্ঞগণ মনে করেন । কিন্তু বাংলাদেশের আয়তনের তুলনায় বনাঞ্চল এলাকার পরিমান মাত্র ৭.৭ ভাগ এবং ভুমি এলাকার তুলনায় ১৪ শতাংশ বনাঞ্চল । তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ৬১ জেলাতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি।
উল্লেখ্য যে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ পরীক্ষায় রেকর্ড সংখ্যক ২৪ লক্ষ পরীক্ষার্থী আবেদন করেন যার মধ্যে থেকে ৫৫,২৯৫ জন (২.৩%) পরীক্ষার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয় । অধিক পরিমাণে শূন্যপদ থাকার সত্ত্বেও ৫৫,২৯৫ জন থেকে মাত্র ১৮১৪৭ জন পরীক্ষার্থীকে চূড়ান্ত ভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। বাকি ৩৭ হাজার মেধাবী চাকরি প্রার্থী নিয়োগ বঞ্চিত হন। প্রাথমিকে রীট জটিলতার কারণে নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ ছিল দীর্ঘ ৪ বছর। ফলে অনেক পরীক্ষার্থীর এটি ছিল শেষ চাকরির পরীক্ষা ।
তাছাড়া নিয়োগ বিজ্ঞপ্তির ৮ নং এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, শূন্যপদ পূরনের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে কিন্তু প্রকৃতপক্ষে চূড়ান্ত নিয়োগে সম্পূর্ণ শূন্যপদ পূরণ না করেই পদায়ন কার্যক্রম সম্পূর্ণ করা হয় যেটি ছিল নিয়োগ বিজ্ঞপ্তির নিয়মের সাথে সাংঘর্ষিক । উক্ত সংগঠনের দাবি করোনা পরবর্তী প্রাথমিক শিক্ষা খাতকে এগিয়ে নিতে প্রাথমিকে প্যানেলের মাধ্যমে নিয়োগদান করে প্রাথমিক শিক্ষক সংকট দূর এবং করোনা কারণে পিছিয়ে পড়া শিক্ষা খাতকে অগ্রসর করার জন্য ৩৭ হাজার মেধাবীদেরকে প্যানেলের মাধ্যমে নিয়োগদানের আহ্বান জানান সংগঠনটি।



