× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

বগুড়ায় স্ত্রীর সাথে পরকীয়ায় মেম্বারকে শাবল দিয়ে খুন করলেন কৃষক

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ জুলাই, ২০২০

নিজস্ব সংবাদদাতা, বগুড়া: বগুড়ায় নিজের স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় আব্দুল খালেক (৫৫) নামে ইউপি সদস্যকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে কৃষক রফিকুল ইসলাম (৪২)।

আজ শনিবার (১১ জুলাই) বগুড়ার ধুনট উপজেলায় গোপালনগর ইউনিয়নে ঘটনাটি ঘটে। গোপালনগর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল খালেক আজ দুপুরে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বল দিয়ে মাথায় আঘাত করে রফিকুল। আব্দুল খালেক চকমেহেদী গ্রামের কেসমত আলীর ছেলে।

দি নিউজের নিজস্ব সংবাদদাতা জানান, আব্দুল খালেক দুপুরের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। এ সময় ঘরের জানালা খোলা ছিল। এ সুযোগে প্রতিবেশী রফিকুল ইসলাম জানালা দিয়ে বিছানায় ঘুমানো আব্দুল খালেকের মাথায় শাবল দিয়ে কয়েকটি আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৫টার দিকে আব্দুল খালেক মারা যান।

স্থানীয়রা দি নিউজকে জানায়, রফিকুল ইসলামের স্ত্রীর সঙ্গে আব্দুল খালেকের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা বৈঠক করে উভয়পক্ষের মধ্যে সমঝোতা করা হয়েছে। কিন্তু তারপরও কৃষক রফিকুলের মনের ক্ষোভ শেষ হয়নি। এ ঘটনার জের ধরে রফিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে আব্দুল খালেককে খুন করেছেন।

এ ঘটনায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৪২) নামে এক কৃষককে আটক করেছে পুলিশ। আটক রফিকুল ইসলাম একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

ধুনট থানা পুলিশের ওসি কৃপা সিন্ধু বালা বলেন, এই খুনের নেপথ্যে নারীঘটিত বিষয় রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক কৃষককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..