× Banner
সর্বশেষ
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা

রাজারহাটে মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
রাজারহাটে মুজিব শতবর্ষ

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে ।

স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত  নেতা ১৯২০ সালের এ দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৭ মার্চ (মঙ্গলবার) তার জন্মের শতবর্ষ পূর্ণ হল। প্রতি বছর দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হলেও এবার জাতীয় শিশু  দিবসের পাশাপাশি মুজিব শতবর্ষ দিবস হিসেবেও পালিত হল।

রাজারহাট উপজেলা  প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচিতে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয় । সকল সরকারি, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন । সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাযাত ও দোয়া মাহফিল, ইতিমদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। কর্মসূচি সীমিত করার ঘোষণা থাকায়  রাজারহাটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সীমিত আকারে দিবসটি পালনের খবর পাওয়া গেছে।

রাজারহাট উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ-ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বৃক্ষরোপন ও কেক কেটে  দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।


এ ক্যটাগরির আরো খবর..