× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

স্টাফ রিপোর্টার

রাজারহাটে ফতেখাঁ কারামতিয়া দাখিল মাদ্রাসার গোপন নিয়োগের পায়তারার অভিযোগ

ACP
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০২২
কারামতিয়া দাখিল মাদ্রাসার গোপন নিয়োগ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ফতেখাঁ কারামতিয়া দাখিল মাদ্রাসার ৪টি পদে গোপনে নিয়োগের পায়তারার অভিযোগ করেছেন একজন চাকুরী প্রত্যাশী প্রার্থী। তিনি তার লিখিত অভিযোগে বলেন ১১/৯/২০১৮ ইং তারিখে ফতেখাঁ কারামতিয়া দাখিল মাদ্রাসায় ৪টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে একজন সহকারী সুপার একজন সহকারী গ্রন্থাগারিক,একজন পরিচ্ছতা কর্মী,একজন আয়া আবশ্যক মর্মে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।মোছাঃবিলকিস আখতার আয়া পদের জন্য আবেদন করেন।

মাদ্রাসার সুপার ও মাদ্রাসার সভাপতি নিয়োগ বাণিজ্যের টাকার ভাগ বাটোয়ারায় বনি বনা না হওয়ায় কালক্ষেপণ করে বিজ্ঞপ্তির মেয়াদ পার করেন। মোছাঃবিলকিস আখতার লোকমুখে জানতে পারেন অতিগোপনে ৪টি পদের জন্য অর্থ লেনদেন ও বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । তখন বিলকিস আখতার মাদ্রাসার সুপার সাহেবের দেখা করে কোন পত্রিকায় কত তারিখে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জানতে চাইলে মাদ্রাসার সুপার অস্বীকৃতি জানান। বিলকিস আখতার আবারও জানতে চাইলে মাদ্রাসার সুপার বলেন, আমি বলতে পারবো না বললে আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।

কি ক্ষতি হবে আবারও জানতে চাইলে সুপার সাহেব বলেন-আমার কাছ থেকে ফাঁকা চেক ও ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নিয়ে রেখেছে মোছাঃবিলকিস আখতার নিজে আবেদন করে চাকুরী পাওয়ার অনিশ্চয়তা দেখে মহাপরিচালক মাদ্রাসা অধিদপ্তর,মাদ্রাসা শিক্ষা বোর্ড,জেলা ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে মোছাঃবিলকিস বেগম আরও বলেন যে ৪টি পদের বিপরীতে ২৮ লক্ষ টাকা মাদ্রাসার সুপার ও সভাপতি রফাদফা করে গোপনে নিয়োগ পার করতে পায়তারা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে মাদ্রাসার সুপার গোলাম রব্বানী বলেন,আগের নিয়োগ বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হওয়ায় ওই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল হয়ে গেছে। নতুন করে আবার পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ফ্রি ফেয়ারভাবে পরিক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান বলেন ২০১৮সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও ওই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল হয়ে যায়। নতুন করে আর কোন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এর বেশী আমার জানা নেই ।


এ ক্যটাগরির আরো খবর..