× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আজ রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন।

স্টেডিয়াম পরিদর্শনকালে উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমাদের তিনটি আন্তর্জাতিক স্টেডিয়ামে আন্তর্জাতিক ও বিপিএল এর ম্যাচগুলো হয়ে থাকে। এটাকে বিকেন্দ্রীকরণ করার জন্য উত্তরবঙ্গে রাজশাহী স্টেডিয়াম ও দক্ষিণবঙ্গে বরিশাল কিংবা খুলনা স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্রীড়া উপদেষ্টা বলেন, আপনারা জানেন বিসিবির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ রাজশাহী পরিদর্শন করে গেছেন। এবারের বিপিএল আয়োজন করার জন্য কী কী সংস্কার করা প্রয়োজন তা দেখতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে রাজশাহীতে বেশ কয়েকটি ম্যাচ আয়োজন করা যাবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..