× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

রাজনীতি থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন মেহেরপুরের বিএনপি নেতা লেঃ কর্ণেল (অবঃ) সামস্

admin
হালনাগাদ: সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর: শারিরীক অসুস্থতা ও বয়স জনিত কারণ দেখিয়ে রাজনীতি থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন লেঃ কর্ণেল (অবঃ) সামসুল ইসলাম সামস্। তিনি মেহেরপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

গতকাল রবিবার দুপুরে মেহেরপুর শহরস্থ স্টেডিয়াম পাড়ার নিজ বাসবভনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ওই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, শারীরিক অসুস্থতা ও বয়স জনিত কারণে সংগঠনের গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করা মোটেও সম্ভব না। যে কারণে জেলা ব্এিনপি’র সহ-সভাপতি ও সাধারণ সদস্যপদ সহ রাজনৈতিক সকল কর্মকান্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম।

আজকের এই সংবাদ সম্মেলনের পর থেকে আমার কোন রাজনৈতিক পরিচয় থাকবে না। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..