রাজধানীর ৭৪ শতাংশ বস্তিবাসী করোনায় আক্রান্ত

রাজধানীর ৭৪ শতাংশ বস্তিবাসী করোনায় আক্রান্ত

ঢাকা শহরের প্রায় ৭৪ শতাংশ বস্তিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের ১৮ এপ্রিল থেকে ৫ জুলাইয়ের মধ্যে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক গবেষণায় বলা হয়েছে, ঢাকার ৪৫ শতাংশ মানুষ ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ওই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ গবেষণার জন্য রাজধানীর মোট তিন হাজার ২২৭টি পরিবারের মাঝে জরিপ চালানো হয়।

দ্য বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ইউএসএআইডি এই জরিপটিকে সমর্থন জানিয়েছে। গত ১০ আগস্ট এই প্রতিবেদনের সংক্ষিপ্ত অংশ প্রকাশিত হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।