বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আ’লীগ নেতা কর্মী টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন।
শুক্রবার(৯ অক্টোবর) গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতার মাজারে আওয়ামী লীগের সমর্থক সংগঠন আওয়ামী তৃণমূল লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মহিদুর রহমান পালকের নেতৃত্বে জিয়ারত করেন এক দল পরীক্ষিত নেতাকর্মী।
আওয়ামী তৃণমূল লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মাজারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতীয় চার নেতা, বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী তৃণমূল লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি টিপু চৌধুরী, সাধারণ সম্পাদক স্বাধীন, ঢাকা মহানগর দঃ সভাপতি মহিদুর রহমান পালক, সাধাবণ সম্পাদক আরিফ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।



