× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

রাজধানীতে ২ শিশুকে ধর্ষণের অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ এবার রাজধানীর খিলগাঁও এলাকায় চারবছরের এক শিশু এবং ডেমরা এলাকায় তিনবছরের অপর এক শিশুকে ধর্ষণের অভিযোগ করেছেন শিশু দুটির বাবা-মা।

মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলম খিলগাঁওয়ের সিপাহীবাগে ধর্ষণের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন। এসআই শামসুল আলম জানান, বাবা-মার অভিযোগ শিশুটির চাচা সজিব রাতে তাদের মেয়েকে ধর্ষণ করে।

এদিকে, রাজধানীর ডেমরার বামই পূর্বপাড়া এলাকায় সাড়ে তিনবছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ভিকটিমকে ঢামেকের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন ডেমরা থানার এসআই কালাম। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পার্শ্ববর্তী ভাড়াটিয়া রনি (২৫) নামের এক যুবক সাড়ে তিনবছরের ওই শিশুটিকে তার (রনির) রুমে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন শিশুটির বাবা-মা। দুটি ঘটনারই মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..