× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

রাজধানীতে বাসায় ডেকে নিয়ে মডেল ও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কদমতলীতে বাসায় ডেকে নিয়ে এক মডেল ও উপস্থাপিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৩ বছর বয়সী ওই তরুণী বুধবার (১৬ আগস্ট) রাতে কদমতলী থানায় এ অভিযোগ করে একটি মামলা (নম্বর ৩৪) দায়ের করেন। তরুণীর ভাষ্য অনুযায়ী, গত ২ আগস্ট তিনি ধর্ষণের শিকার হন। পুলিশ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ওই তরুণকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই তরুণী রাজধানীর একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মডেল ও উপস্থাপনার পাশাপাশি নাটকেও অভিনয় করেন তিনি। এর সূত্র ধরেই উঠতি এক অভিনেতা ও মডেলের সঙ্গে তার পরিচয় হয়। গত ২ আগস্ট ওই তরুণ কদমতলীর শনির আখড়া এলাকায় নিজের বাসায় নিয়ে যায় ওই তরুণীকে। সেখানে তাকে জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই তরুণী।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী সাংবাদিকদের বলেন, ‘তরুণী নিজেই বাদী হয়ে মামলা করেছেন। এজাহারে ধর্ষণের অভিযোগে যাকে আসামি করা হয়েছে, তাকে গ্রেফতারের জন্য আমরা চেষ্টা করছি।’ খুব শিগগিরই আসামিকে গ্রেফতার করা সম্ভব হবে বলে জানান তিনি।
এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শোবিজ মিডিয়ায় কাজের সূত্র ধরে ওই তরুণীর সঙ্গে তরুণের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিয়ের কথা বলে ওই তরুণীকে ধর্ষণ করে তার সহকর্মী ওই তরুণ। কিন্তু ধর্ষণের ঘটনার পর ওই তরুণ বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপরই ধর্ষণের শিকার তরুণী মামলা দায়ের করেন।(B/tribune)


এ ক্যটাগরির আরো খবর..