× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

রস ও বনফুলসহ ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

admin
হালনাগাদ: শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ রঙ, বিষাক্ত কেমিকেল ব্যবহার করে মিষ্টি তৈরির দায়ে রাজধানীর ডেমরা এলাকায় চার মিষ্টি ব্যবসায়ীকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযান শেষে র‌্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম তাদের এই অর্থদন্ডাদেশ দেন। এ সময় দেশের খাদ্যমান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআইয়ের ফিল্ড অফিসার নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রসকে ছয় লাখ, ভাগ্যকূলকে দেড়লাখ, বনফুলকে এক লাখ ও বিক্রমপুর মিটান্ন ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘বিষাক্ত কেমিকেল ও মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ওই চার প্রতিষ্ঠানকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ তিনি বলেন, নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন করায় তাদের এই অর্থদন্ড দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..