× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

রসিকের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

শেখ মমামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নিজস্ব অর্থায়নে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশনের ৪,৫ও ৯নং ওয়ার্ডে বাহার কাছনা খলিশাকুড়ি, হারাটি খটখটিয়া,পান্ডারদিঘী কামার পাড়া এলাকায় ১টি রাস্তা উন্নয়ন ৩টি রাস্তার পাকাকরন কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু ।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী,কাউন্সিলর হারাধন চন্দ্র রায়, এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন, উপজেলা প্রকৌশলী শফিউর রহমান, রংপুর ক্রোকারিজ ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন মোল্লা, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, বিশিষ্ট ঠিকাদার আব্দুর রশীদ,আলী হোসেন,কামারুজ্জামান প্রমুখ ।

উল্লেখ্য এলজিইডির রংপুর বিভাগ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও পল্লী অবকাঠামো রক্ষনাবেক্ষন প্রকল্পের আওতায় খলিশাকুড়ি থেকে মহব্বত খাঁ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার,হারটি থেকে বুড়াইল,খটখটিয়া থেকে বুড়ির হাট পর্যন্ত প্রায় ৩ কোটি ও রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ৩৩ কোটি টাকা ব্যয়ে ৮২ গ্রুপের মোট ১৪২ টি রাস্তা,ড্রেন,কালভাট পর্যায়ক্রমে নির্মান করা হবে ।


এ ক্যটাগরির আরো খবর..