রবি-আজিম সম্মিলিত ঐক্য পরিষদের মতবিনিময়  সভা অনুষ্ঠিত

রবি-আজিম সম্মিলিত ঐক্য পরিষদের মতবিনিময়  সভা অনুষ্ঠিত
মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির  ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২০ উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের সাথে  মতবিনিময় করেছে রবি-আজিম সম্মিলিত ঐক্য পরিষদ।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন জুট মিলে এ মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সম্মিলিত ঐক্য পরিষদের সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলাম রবি, সহ-সভাপতি প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান (হবি), সাধারন সম্পাদক আজিম উদ্দিন গাজী, যুগ্ন-সম্পাদক বিল্পব হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মুছা করিম, দপ্তর সম্পাদক আলহাজ্ব  হাফিজুর রহমান, বন্দর ও পরিবহন সম্পাদক  মোস্তাক আহম্মেদ মাখন, সদস্য আহসান হাবিব, মহব্বত আলী প্রমুখ।
এসময় রবি-আজিম সম্মেলিত ঐক্য পরিষদ সুন্দর নির্বাচন যাতে অনুষ্টিত হয় সেই জন্য এমপি মহোদয়ের সহযোগীতা কামনা করেন।  পরে বিশাল এক মটর র্যালী বেনাপোল বাজার প্রদিক্ষন করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।