ঝিনাইদহে মামলার বাদী পক্ষের মারপিটে প্রধান আসামীর মৃত্যু

ঝিনাইদহে মামলার বাদী পক্ষের মারপিটে প্রধান আসামীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহে মামলার বাদী পক্ষের মারধরে আসামীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কুলবাড়ীয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগ, দুপুরে কুলবাড়িয়া বাজারে বসে ছিলো ধর্ষন চেষ্টা মামলার প্রধান আসামী আহাদ আলী। এ সময় মামলার বাদী প্রতিবেশী নিছার উদ্দিন লোকজন সাথে নিয়ে তাকে ধরে বাজারে পেছনের কলাবাগানে গিয়ে মারধর করে। পরে সেখানে সে অসুস্থ হলে তারা আহাদ আলীকে পুলিশে সোপর্দ করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আহাদ আলীকে মৃত ঘোষনা করে।

পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় দোষিদের গ্রেফতার ও শাস্তির দাবী করেছেন নিহতের স্বজনরা। নিহত আহাদ আলী কুলবাড়িয়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।