সালথায় ভূমিহীন ৩৫টি পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দিলেন উপজেলা প্রশাসন

সালথায় ভূমিহীন ৩৫টি পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দিলেন উপজেলা প্রশাসন
আবু নাসের হুসাইন, সালথা প্রধিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে সারাদেশে ভূমিহীনদের গৃহনির্মাণের শুভ উদ্বোধন করেন  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধণের পর ফরিদপুরের সালথা উপজেলায় ৮টি ইউনিয়নের ৩৫টি গৃহহীন ও ভূমিহীন উপকারভোগীদের মাঝে জমির দলিল ও নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।
আজ ২৩ জানুয়ারি শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা: তাসলিমা আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফা সুলতানা খান হীরামনি,  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়াসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ট্যাগ জমির দলিল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।