× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

রবিবার মন্ত্রী ছায়েদুলের সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ভাঙচুর, হিন্দুদের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ নিয়ে কথা বলার জন্য সংবাদ সম্মেলন ডেকেছেন ওই এলাকার সংসদ সদস্য ও সরকারের মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক।

আজ শনিবার বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আগামীকাল রোববার নাসিরনগর উপজেলার ডাকবাংলোয় দুপুর ১টায় সংবাদ সম্মেলন ডেকেছেন মন্ত্রী ছায়েদুল হক।

গত ৩০ অক্টোবর থেকে নাসিরনগরে হামলা ও তার পরবর্তী বিষয়াদি নিয়ে কথা বলবেন ছায়েদুল হক। সম্প্রতি ‘আপত্তিকর মন্তব্য’ করে বেশ আলোচিত হয়েছেন ছায়েদুল হক।

গত ৩০ অক্টোবর ১২টি মন্দির ও হিন্দু ধর্মাবলম্বীদের বহু বাড়ি ভাঙচুর ও লুটপাট করে দু্র্বৃত্তরা। এর আগে অভিযোগ ওঠে, এক হিন্দু যুবক ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশ করে। বিষয়টি ছড়িয়ে দিয়ে দুর্বৃত্তরা এসব মন্দির ও বাড়িঘরে ভাঙচুর ও হামলা চালায়।

এরপর ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধিদল, মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো এলাকা পরিদর্শন করে। এরপরও গত বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

এদিকে ঘটনার তিনদিন পর এলাকায় যান স্থানীয় সংসদ সদস্য ছায়েদুল হক। চতুর্থ দিন তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..