× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

রফিকুল ইসলাম মাদানী দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Rafiqul-Islam-Madani.jpg

রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয়ায় অভিযুক্ত “শিশুবক্তা” রফিকুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত মঙ্গলবার তার সাত দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে আবেদন করা হয়। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিতর্কিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনে আপত্তিকর এডাল্ট কনটেন্ট অশ্লীল পর্নোগ্রাফি পেয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। মাদানীর মোবাইল ফোনটি ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এসব পর্নোগ্রাফির সন্ধান পায়। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয়ায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সঙ্গে পর্নোগ্রাফি আইনের ধারা যুক্ত করা হয়েছে। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। পরবর্তীতে তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে। রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগেও মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..