× Banner

রণবীর-ক্যাটের বিচ্ছেদের ঘোষণা আসছে

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: এ বার বোধহয় আনুষ্ঠানিক ভাবেই বিচ্ছেদ ঘোষণা করতে চলেছেন রনবীর কাপুর ও ক্যাটরিনা।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, তাঁদের কার্টার রোডের বাড়ি ছেড়ে চলে গিয়েছেন রণবীর। রয়েছেন উইলসন অ্যাপার্টমেন্টে, ক্যাটরিনা থাকছেন নিজের সিলভার স্ট্যান্ডসের বাড়িতে। গত বছর আগস্ট মাসে ১৫ লাখ টাকা ভাড়ায় কার্টার রোডের অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন রণবীর-ক্যাটরিনা।

ব্রেক আপের গুজব বার বার উঠলেও সম্প্রতি কাপুর পরিবারের পক্ষে সম্পর্ক মেনে নেওয়ার খবর সামনে আসায় তাঁদের প্রেম টিকে গেল বলেই মনে করছিলেন ভক্তেরা। বাড়ির বারান্দায় দুজনের চুমু সেই ধারণা আরও জোরালো করেছিল। তবে শেষ পর্যন্ত বোধহয় টিকল না রণ-ক্যাটের প্রেম।


এ ক্যটাগরির আরো খবর..