আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় অনুভব বহুমুখী সমবায় সমিতি লি: এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আগৈলঝাড়া উপজেলা সদরে ভেগাই হালদার পাবলিক একাডেমী হলরুমে নিত্যানন্দ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুভব বহুমুখী সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ফণী ভূষণ রায়, কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মেজর (অব:) ডা. হরবিলাস হালদার, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, কেন্দ্রীয় পরিচালক অতুল চন্দ্র মন্ডল, ঢাকা মহানগর কমিটির সম্পাদক সাংবাদিক হৃদয় গুপ্ত, যুগ্ন সম্পাদক সম্পাদক এ্যাড. মিন্টু মন্ডল, কেন্দ্রীয় সদস্য এ্যাড.হরিচাঁদ বৈরাগী শাওন, বরিশাল বিভাগীয় সভাপতি স্বপন বেপারী, অধ্যক্ষ (অব:) নির্মল চন্দ্র হালদার, যতীন্দ্র নাথ মিস্ত্রী, অমিয় লাল চৌধুরী, অপূর্ব লাল সরকার, অমল সরকার, নবনী কুমার বৈদ্য প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে সম্মেলনের মাধ্যমে অধ্যক্ষ রণজিৎ বাড়ৈকে সভাপতি ও অমল সরকারকে সাধারন সম্পাদক করে দুই বছরের মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।




