বাল্যবিয়ে আসর থেকে আগৈলঝাড়ায় বর,কনে ও পিতাকে আটক করেছে পুলিশ

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ প্রশাসনের বাধার মুখে বরিশালের আগৈলঝাড়ায় বাল্যবিয়ে বন্ধ করে বিয়ের অনুষ্ঠান থেকে বর ও কনেসহ তাদের পিতাকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের সিরাজ মিয়ার মেয়ে ও নবম শ্রেনীর ছাত্রী রিনা আক্তারের সাথে গৌরনদী উপজেলার মাগুরা গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে রুবেল মিয়ার(৩০) সাথে শুক্রবার বিকেলে বিয়ের দিন ধার্য ছিল।

বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন এসআই হেদায়েত উল্লাহ ও শাহজালালকে সাথে নিয়ে বাল্য বিয়ের আসর থেকে বর রুবেল, তার পিতা মোজাম্মেল মিয়া, কনে রিনা, তার পিতা সিরাজ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। বহু নাটকীতার পরে শুক্রবার রাতে বর ও কনের অভিভাবদের কাছ থেকে মুচলেখা রেখে পুলিশ অজ্ঞাত কারনে তাদের ছেড়ে দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।