× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

স্টাফ রিপোর্টার, বেনাপোল

রং নাম্বারে প্রেম, দেখা করতে এসে প্রেমিকার মৃত্যু 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
রং নাম্বারে প্রেম
রং নাম্বারে প্রেম, দেখা করতে এসে প্রেমিকার মৃত্যু

দীর্ঘদিন রং নাম্বারে প্রেম করার পরে দুজনের সিদ্ধান্তে প্রথম দেখা, আর প্রথম দেখাটাই যে শেষ দেখা হবে সেটা জানতো না ১৮ বছরের কিশোরী শ্রাবন্তি।  প্রেমিক মুন্না (১৮) এর সাথে দেখা করতে এসে মৃত্যু হলো তার। মৃত শ্রাবন্তি শার্শা উপজেলার টেংরালি গ্রামের আমজাদ আলীর মেয়ে। এবং কিশোর মুন্না চৌগাছা উপজেলার বাড়িয়ালি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।  রং নাম্বারে প্রেম
জানা যায়, সোমবার দুপুর ১ টার সময় দুই কিশোর কিশোরী দেখা করে ছুটিপুর বাজার জামতলার মোড়ে। দেখা হওয়ার পরে ছেলেটা মেয়েকে হোটেলে নিয়ে যেয়ে দুইটা সিঙাড়া খেতে দেয়। সিঙাড়া খাওয়ার কিছুক্ষণ পরে মেয়েটা অসুস্থ বোধ করে।
পরে ছেলেটা একটা ভ্যানে করে ড্রাইভারের সহযোগিতায় ছুটিপুর প্রাইভেট ক্লিনিকে আনলে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন৷
 এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মেয়েটির সাথে থাকা মুন্নাকে জিজ্ঞেসবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..