× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

রং তুলি নিয়ে ব্যস্ত নেত্রকোণার মৃত শিল্পীরা

admin
হালনাগাদ: সোমবার, ১ অক্টোবর, ২০১৮

উত্তম কুমার রায়ঃ  সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা পালনে নেত্রকোনায় চলছে ব্যাপক প্রস্তুতি। পুরোদমে দূর্গা পূজার প্রস্তুতি চলায় জেলার সর্বত্র সাজ সাজ রব পরিলক্ষিত হচ্ছে। প্রতিটি পূজা মন্ডপে প্রতিমা তৈরীর কাজে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা।
জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি মঙ্গল চন্দ্র সাহা জানান, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পূজা। এ উপলক্ষে নেত্রকোনা জেলার ১০টি উপজেলায় ৪শ ৫৫টি পূজা মন্ডপে পূজা উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলছে। এরমধ্যে নেত্রকোনা সদর উপজেলায় ১শ টি, বারহাট্রায় ৪৯ টি, কলমাকান্দায় ৫৪টি, দুর্গাপুরে ৫৬টি, কেন্দুয়ায় ৩৯টি, আটপাড়ায় ৩৬টি, পূর্বধলায় ৪৯টি, মদনে ১৪টি, মোহনগঞ্জে ৩১টি ও খালিয়াজুরীতে ২৭টি।
পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, শারদীয় দূর্গা পূজা উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ মোতায়েন থাকবে। শান্তি শৃংখলা রক্ষায় র‌্যাব নিয়মিত বিভিন্ন পূজা মন্ডপে টহল দিবে।
জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান বলেন, শারদীয় দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজা মন্ডপে সরকারের পক্ষ থেকে অনুদান দেয়া হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।ইতিমধ্যে জেলা পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় নেত্রীবৃন্দের সাথে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানান জেলা প্রশাসক।।


এ ক্যটাগরির আরো খবর..