বিশেষ প্রতিবেদকঃ রংপুর সিটি করপোরেশন (রসিক)-এর দলীয় প্রতীকে নির্বাচিত প্রথম মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বুধবার সকালে রংপুর সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে মোস্তফাকে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন।
নবনির্বাচিত মেয়র মোস্তফা বলেন, বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ২১ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পার্টির রংপুর মহানগর কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙল প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। তাকে নৌকা প্রতীকে পরাজিত করেন প্রায় এক লাখ ভোটের ব্যবধানে।