শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুর নগরীর কলেজ পাড়ায় এক অসহায় গরীব পরিবারকে ভিটে-মাটি থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে একই এলাকার কতিপয় প্রভাবশালী ভূমিদস্যুরা। রবিবার দুপুরে রংপুর কোতয়ালী থানা সাধারণ ডায়েরী করেছে পরিবারটি।
সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, নগরীর দর্শনা মোড় এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র মোঃ আব্দুল মালেকসহ তার পরিবারের অপরাপর সদস্যগণ প্রায় একশত বছর যাবত পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে বসবাস করে আসছে।
যাহার তফশীলঃ মৌজা: আলমনগর, দাগ নং-২৩০৪, জে.এল নং-৯৬, জমির পরিমান-৪৫ শতক। সাম্প্রতিক সময়ে রংপুর নগরীতে জমি জায়গার মুল্য বৃদ্ধি পাওয়ায় ওই জমির উপর ঔ এলাকার কতিপয় প্রভাবশালী ভূমিদস্যূর নজরে আসে অসহায় পরিবারটি।
গরীব ও অসহায় হওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ ভূমিদস্যুগন অবৈধভাবে উক্ত জমি দখলের পাঁয়তারা করছে। ভূমিদস্যুগণের এই অশুভ পাঁয়তারার প্রেক্ষিতে রংপুর সদর সাব জজ আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। যার নং- অন্য ৪১/১১।
এমনি পরিস্থিতিতে গত কয়েকদিন যাবৎ সামছুল হক, ইকবাল হোসেন, বজলুল রহমান, সেলিম চৌধুরীসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন ব্যক্তি আব্দুল মালেকের ৪৫ শতক জমির মধ্যে ২৪ শতক জমি অবৈধভাবে দখল নেওয়ার নিতে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে।
জমির মালিক আব্দুল মালেক জানান, তারা সকলেই দূর্র্ধষ ও ভয়ংকর প্রকৃতির। তারা যে কোন সময় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে উক্ত জমি থেকে আমার পরিবারকে উচ্ছেদ করতে পারে।
এমনকি খুন-জখমের আশংকা করছে অসহায় পরিবারটি। অসহায় আব্দুল মালেক পৈত্রিক ভিটে-মাটি ভুমিদস্যূদের কবল থেকে রক্ষায় জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।