× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক? আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী সক্ষমতা ও স্থিতিশীলতার একটি বড় পরীক্ষায় বর্তমান সরকার ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির

রংপুরে ১৭ পৌরসভায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুর বিভাগের ৮ জেলার ১৭টি পৌরসভায় নির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে স্থানীয় টাউন হলে ১৭টি পৌরসভার ১৭ জন মেয়র, ১৫৬ জন পুরুষ কাউন্সিলর এবং ৫২ জন সংরক্ষিত নারী কাউন্সিলগণ শপথ গ্রহণ করেন। রংপুরের বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণকে শপথবাক্য পাঠ করান।

যেসব পৌরসভার মেয়র ও কাউন্সিলররা শপথ বাক্য পাঠ করেছেন তারা হলেন- কুড়িগ্রাম জেলা সদর, নাগেশ্বরী, গাইবান্ধা জেলা সদর, গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও রানীসংকৈল, দিনাজপুর জেলার দিনাজপুর সদর, ফুলবাড়ি, বীরগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর, নীলফামারীর জলঢাকা, পঞ্চগড় জেলা সদর, রংপুরের বদরগঞ্জ এবং লালমনিরহাট জেলার সদর ও পাটগ্রাম পৌরসভা।

গেজেট প্রকাশিত না হওয়ায় ঠাকুরগাঁও সদর, কুড়িগ্রামের উলিপুর এবং নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার মেয়র এবং কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেননি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী হাসান আহাম্মেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মিনু শীল, স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক আব্দুল মজিদ এবং স্থানীয় সরকার রংপুর জেলার উপ-পরিচালক সুলতানা পারভীন।


এ ক্যটাগরির আরো খবর..