× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার

রংপুরে নজিরবিহীন হরতাল জাতীয় পার্টির

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

 শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো

রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব এসএম ইয়াসিরের ওপর হামলার প্রতিবাদে অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দোষীদের শাস্তির দাবিতে জাতীয় পার্টির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনি। হরতালে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না।

এদিকে, হরতালকে কেন্দ্র করে রংপুর মহানগরীতে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। এমনকি বাইসাইকেল, রিকশা, অটোরিকশাও চলাচল ব্যাহত রয়েছে। নগরীর সব ধরনের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ আছে। হরতালকারীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পিকেটিং করছে।

প্রয়োজনের তাগিদে সাধারন মানুষ হেঁটেই অফিস আদালতে যাচ্ছে । হরতালে স্থবির হয়ে পড়েছে পুরো রংপুর নগরী। জাতীয় পার্টির হরতাল সাধারন মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করছে বলে দাবী হরতাল সমর্থকদের। হরতালে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি  বিজিবির টহল জোড়াদার করা হয়েছে।

মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। হরতালে দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সাসর্বক্ষণিক টহলে রয়েছে। মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ইয়াসিরের ওপর হামলা এবং দ্রুত দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবীতে আজকের এই হরতাল।

এজন্য হরতাল সফল করতে জাতীয় পার্টির সবস্তরের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। তিনি বলেন, এই হরতালের পরও যদি প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা না হয়- তা হলে এখানকার প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু হবে।

রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে আছে। এছাড়াও দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজ শেষে মুন্সিপাড়ায় পিতার কবর জিয়ারত করে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব এসএম ইয়াসির। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন।


এ ক্যটাগরির আরো খবর..