× Banner
সর্বশেষ
ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ

রংপুরে দ্বিতীয় তিস্তা সেতুর গার্ডার ভেঙ্গে প্রকৌশলী আহত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরের গঙ্গাচড়া ও লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার কাকিনার মধ্যবর্তী সংযোগ স্থলে নির্মাণাধীন দ্বিতীয় তিস্তা সেতুর ১৫৭ টনের একটি গার্ডার আবারো ভেঙে পড়েছে।

বৃহস্পতিবার বিকেলে সেতুতে দ্বিতীয় বারের মত গার্ডার ভেঙে যাওয়ায় নির্মাণকারী প্রতিষ্ঠানের এক প্রকৌশলী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান,  নির্মাণাধীন তিস্তা সেতুর ২২ নম্বর গার্ডারটি মূল সেতুতে স্থাপনের সময় নদীর চরে ভেঙ্গে চার টুকরো হয়ে যায়।

ঘটনার সময় ওই গার্ডারের উপরে থাকা নির্মাণকারী প্রতিষ্ঠানে প্রকৌশলী সাইফুল ইসলাম (৪০) পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, নির্মাণাধীন সেতুটিতে এর আগেও গত ১৫ নভেম্বর ১৭ নম্বর গার্ডারটি স্থাপনের জন্য মূল সেতুতে নিয়ে যাওয়ার সময় ক্রেনে তুলতেই পড়ে গিয়ে ভেঙে যায়। তবে ওই সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে আসা লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল আমিন জানান, ক্রেন শ্লীপ করায় মূলত দুুর্ঘটনাটি ঘটেছে। তবে সেতুটির নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করার কথা অস্বীকার করেন তিনি।

কালীগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সূত্র মতে, স্থানীয় সরকার বিভাগের অধীনে বৃহত্তর রংপুর-দিনাজপুরে গ্রামীণ যোগাযোগ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প হিসেবে একনেকে অনুমোদন পাওয়ার পর দরপত্রের মাধ্যমে যৌথভাবে সেতুটি নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ডাব্লিউএমসিজি-নাভানা গ্রুপ। এর আগে দুই দফায় কাজের মেয়াদ শেষ হলে তৃতীয় দফায় আবারো মেয়াদ বৃদ্ধি করে আগামী বছরের ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়। উল্লেখ্য, ২০১২ সালের ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় এই তিস্তা সেতুটির নির্মাণ কাজ উদ্বোধন করেন। ১২১ কোটি টাকা ব্যয়ের ৮৫০ মিটার দৈর্ঘ্য ও ফুটপাতসহ সাড়ে ৯ মিটার প্রস্থের সেতুটি নির্মাণ হচ্ছে এলজিইডির অধীনে। দেশে এলজিইডির অধীনে নির্মিত এটি দ্বিতীয় বৃহত্তম সেতু।


এ ক্যটাগরির আরো খবর..