× Banner
সর্বশেষ
সালথায় দুই মোড়লের দ্বন্দ্বে তছনছ জনপদ, ভাঙচুর-অগ্নিসংযোগে আতঙ্কে সাধারণ মানুষ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক স্পিকারের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পঞ্চগড়ের বোদায় সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন বুটেক্সে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. ফকরুল আলম মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ – দীপেন দেওয়ান শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর

রংপুরে গ্রেফতার ৫৬

admin
হালনাগাদ: শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ কর্মীসহ ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০ টা থেকে শনিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর এস আই হাবিব জানান, জেলা পুলিশের বিশেষ টিম কোতয়ালী থানা থেকে বিএনপির ৩ জন, জামায়াতের একজন, মিঠাপুকুরে জামায়াত-শিবিরের ৫ জন, পীরগাছায় বিএনপির একজন ও বদরগঞ্জে জামায়াতের দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পুলিশি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরো ৪৪ জনকে গ্রেফতার করে বিশেষ মোবাইল টিম। গ্রেফতারদের বিরুদ্ধে থানায় মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া, ছিনতাই, চুরি, ডাকাতি, হত্যা ও খুনসহ সিআর ও জিআর মামলা রয়েছে।

পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত আছে।


এ ক্যটাগরির আরো খবর..