মনু নদীর দুই পার রক্ষায় ১হাজার ২কোটি টাকার প্রকল্পের অনুমোদন

মৌলভীবাজার থেকে জগদীশ দাশ:  ২৪শে জুলাই ২০১৯ ইং রোজ বুধবারঃঃ মৌলভীবাজারের মনু নদীর দুই পার রক্ষায় ১হাজার ২কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

মৌলভীবাজারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করলেন দুই মন্ত্রী।দুযোর্গ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মাননীয়  উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম   এমপি এসময় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে বলেন, বন্যা একটি প্রকৃতিক দুযোর্গ। তা মোকাবেলায় সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছে।
জেলায় জেলায় ত্রান বিতরণ, পানি বিশুদ্ধকরন টেবলেট,শুকনো খাবার,মেডিক্যাল টিম গঠন করে সহায়তা করছে।পাশাপাশি সবাইকে সচেতন থাকতে আহবান জানান তারা। তারা আরো বলেন নদীর নাব্যতা সঙ্কট দূর করে প্রতিরক্ষা বাঁধ গুলো দেওয়া হলে সহজে বন্যা হবে না। তাই মনু নদীর দু পার রক্ষায় ১হাজার ২কোটি টাকার প্রকল্প যথা সম্ভব বাস্তবায়ন করা হবে।আগামী বছর যাতে বন্যা না হয় সে জন্য সরকার এ প্রকল্পের অনুমোদন দিয়েছে ও শীগ্রই তা বাস্তবায়ন করা হবে।
এর পর মৌলভীবাজার জেলার রাজানগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান,তাদের দুঃখ দুর্দশার কথা শুনেন এবং ত্রান বিতরণ করেন। যতদিন বন্যা  থাকবে ততোদিন বন্যার্তদের পাশে থাকর আশ্বাস প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।