× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান শিগগির এমপিওভুক্তি হবে: শিক্ষামন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

শিগগির যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তি করা হবে। বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার সচিবালয়ে রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’র (ইআরএবি) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও সম্পদের সীমাবদ্ধতার কারণে গত ৮ বছর ধরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে পারিনি। তবে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক আলোচনার পরিপ্রেক্ষিতে অর্থপ্রাপ্তির আশ্বাস পাওয়া গেছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিগগিরই বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের সার্কুলার জারি করা হবে। এ লক্ষ্যে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রস্তুতি নিচ্ছে। নানা জটিলতার কারণে প্রায় দু’বছর ধরে এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়নি।

নাহিদ বলেন, শিক্ষকদের বিভিন্ন সমস্যা দূর করতে মন্ত্রণালয় কাজ করছে। তাদের গুনগত মান বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সকলের সহযোগিতায় শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি অর্জন করেছে। সাংবাদিকরা সমস্যা ও ভুল-ত্রুটি যেমন ধরিয়ে দেবেন, তেমনি ইতিবাচক দিকগুলোও তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। কারণ শিক্ষার উন্নয়নের জন্য আমাদের সকলেরই জাতিগত দায়িত্ব রয়েছে।

ইআরএবি’র ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান খান এবং সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজ।


এ ক্যটাগরির আরো খবর..