× Banner
সর্বশেষ
চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা

যে বয়সে যে খাবার জরুরি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: বয়স অনুযায়ী সঠিক খাবার নির্বাচন করা উচিত। আপনি যখন ২০ পেরোতে থাকবেন বিভিন্ন ধরনের রোগ-ব্যাধি শরীরে ধীরে ধীরে বাসা বাঁধতে শুরু করে দেবে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ওজনাধিক্য, বাজে কোলেস্টেরল ইত্যাদিতে আক্রান্ত হতে থাকবে শরীর।

বিশেষ করে পরিবারে যদি এসব রোগের ইতিহাস থাকে তবে আপনিও উচ্চ ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারেন। ভুল খাবার এই সময় আপনাকে আরো ক্ষতিগ্রস্ত করতে পারে। ভুল খাবার, বিশেষ করে তৈলাক্ত খাবার, প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড, কৃত্রিম মিষ্টি শরীরের ক্ষতি করে। অন্যদিকে  সঠিক খাবার আপনাকে দীর্ঘদিন সুস্থ থাকতে সাহায্য করবে। বোল্ডস্কাই ওয়েবসাইটের স্বাস্থ্যবিভাগে প্রকাশিত হয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন।

যখন বয়স বিশের কোঠায়

এই সময়ে যে কোনো ধরনের খাবারই খেতে পারেন। তবে ভারসাম্য রক্ষা করে খাবেন। এই সময়ে শরীরে বিপাক ক্ষমতা ভালো থাকে। বিষাক্ত পদার্থগুলোও শরীর সহজে হজম করে নিতে পারে। এই সময়ে বেশি করে ফল ও সবজি খাবেন। এগুলো ত্বক ভালো রাখতেও সাহায্য করবে।

বয়স যখন ত্রিশের কোঠায়

এই সময়ে রক্তে শর্করা, বাজে কোলেস্টেরল বাড়ার আশঙ্কা থাকে। ডায়াবেটিস, ওজনাধিক্য ইত্যাদি রোগ বাসা বাঁধতে শুরু করে। তাই এই সময়ে বেশি করে আঁশজাতীয় খাবার খাবেন। ওট, সিরিয়াল, ফল ও সবজি খাদ্য তালিকায় রাখবেন। পাশাপাশি ফাস্টফুড, প্রক্রিয়াজাত খাবার এবং তৈলাক্ত খাবার এড়িয়ে যাবেন।

বয়স যখন চল্লিশের কোঠায়

যখন আপনি চল্লিশে চলে আসবেন অবশ্যই খাদ্যতালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রাখবেন। এই সময়ে বেশি মাত্রায় ফ্রি-রেডিকেলের সাথে লড়াই করার প্রয়োজন হয়।  যেসব খাবার পেটে ফোলাভাব বা পেটে গ্যাস তৈরি করবে এ ধরনের খাবার এড়িয়ে যান। লাল মাংস, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে যান।

পরবর্তী বয়সেও যদি আপনি এ নিয়ম মেনে চলেন, তাহলে অনেকটাই ভালো থাকবেন।


এ ক্যটাগরির আরো খবর..