যে বাবা-মা মেয়ের বাল্য বিয়ে দেয়, তারা জল্লাদ -পুলিশ সুপার এস. এম রশিদুল হক

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি:  যে বাবা-মা মেয়ের বাল্য বিয়ে দেয়, তারা জল্লাদ। তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। তারা যেন আর এমনটা করতে না পারে এ জন্য মেয়েদের সচেতন হতে হবে। এমনটাই মন্তব্য করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার এস. এম রশিদুল হক।

শনিবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তেব্য তিনি এমন মন্তব্য করেন।

পুলিশ সুপার আরো বলেন, জেলায় এখনো বাল্যবিয়ের বন্ধ হয়নি। এটা বন্ধ করতে মেয়েদের সোচ্ছার হতে হবে এবং নারী জাগরণের প্রতিকৃতি বেগম রোকেয়ার আর্দশ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

লালমনিরহাট জেলা প্রশাসক সফিউল আরিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী।

এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস বেগম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জিল্লেআরশি এলাহী প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।