যে ‘গোপন’ বিষয়গুলো কখনই মেয়েরা ছেলেদের কাছে বলেন না!

বিনোদন ডেস্কঃ মেয়েদের এমন কিছু গোপন বিষয় থাকে যা তাঁরা কখনওই পুরুষের সঙ্গে শেয়ার করেন না। পুরুষরাও সচরাচর মেয়েদের এসব বিষয়ে অবতরণ করতে পারে না। মেয়েদের ভুবনের একান্ত পরিসরগুলোয় পুরুষের প্রবেশ আজও নিয়ন্ত্রিত। মনোবিদরা এসব বিষয় ওয়েবসাইট ‘চেঞ্জপোস্ট’-এ একটি প্রতিবেদনে জানিয়েছেন।

এই প্রতিবেদনে মেয়েদের এমন কিছু ‘গোপন’-এর কথা বলা হয়েছে, যা তাঁরা কখনওই পুরুষের সঙ্গে শেয়ার করেন না। পুরুষরাও সচরাচর এই সব প্রসঙ্গের অবতারণা মেয়েদের সঙ্গে করেন না। তবে ‘চেঞ্জপোস্ট’-এ উল্লিখিত বিষয়গুলি কিন্তু সর্বজনীন নয়। স্থানমাহাত্ম্যে এদের ব্যতিক্রমও ঘটে। এখানে তেমন ৪টির উল্লেখ করা হল, যার সঙ্গে আমাদের দেশের কিছুটা মিল রয়েছে।

• তাঁরা কাকে ঈর্ষা করেন, একথা মেয়েরা কখনওই স্পষ্ট করে জানান না। যদি তাঁদের কোনও ঘনিষ্ঠজন বিষয়টির অবতারণা করেন, তাঁরা সরাসরি তা অস্বীকার করেন।

• কয়েকটি প্রসাধন, বিশেষ করে ওয়াক্সিং-এর মতো বিউটি ট্রিটমেন্টের কথা মেয়েরা পুরুষের কাছে চেপে যান। অবাঞ্ছিত লোমনাশন আজও এক ‘গোপন’ কর্ম।

• মাথায় চুল পাকলে তাকে কালো বা স্বাভাবিক রংয়ে রাঙিয়ে নেওয়া তেমন কোনও ব্যাপারই নয় আজ। তবু, কোনও মহিলাই স্বীকার করতে চান না, চুলের কলপ-রহস্য।

• সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে কিছু অস্বস্তি হতেই পারে। কিন্তু প্রেমিকা বা সঙ্গিনী সেটা রীতিমতো চেপে যান। দাঁত চেপে সহ্য করেন, বলা যায়। যেমন— সঙ্গীর গায়ের অথবা নিঃশ্বাসের দুর্গন্ধ।

উপরের মন্তব্য বা মতামত তর্কের ঊর্ধ্বে নয়। কিন্তু এতে কেউ দয়া করে মেয়েদের হেয় করার অভিপ্সা খুঁজবেন না। একথা না মেনে উপায় নেই, মেয়েদের এই তথাকথিত ‘স্ব-ভাব’গুলি পুরুষতান্ত্রিক সমাজেরই তৈরি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।