যে কোনো সংকটে সহযোগিতা দেবে ভারত

বিশেষ প্রতিনিধিঃ শুধু জঙ্গিবাদ নয়, বাংলাদেশের যে কোনো সংকটে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে ভারত পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

শুক্রবার রাজধানীর ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনে তৃতীয় ভারতীয় শিক্ষা মেলা উদ্বোধন করে হাইকমিশনার এ কথা বলেন। নিরাপত্তা বিষয়ে ঢাকার সঙ্গে নয়াদিল্লির আলোচনা সফলতা বয়ে আনবে বলেও মন্তব্য করেন তিনি।

শ্রিংলা আরো বলেন, বাংলাদেশের উন্নয়নের সহযোগী হিসেবে শিক্ষায় সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে ভারত। দু্ দিনের এই মেলায় ভারতের স্কুল, কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানসহ ৩০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় শিক্ষার্থীদের বিনামূল্যে কেরিয়ার নির্বাচন পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। শনিবার পর্যন্ত চলবে এ শিক্ষা মেলা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।